News Flash

  • Home
  • দেশ
  • ভোটে হারছে বুঝে এনআইএ-কে নামিয়েছে ‘গদ্দার’, তোপ কুণালের
Image

ভোটে হারছে বুঝে এনআইএ-কে নামিয়েছে ‘গদ্দার’, তোপ কুণালের

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : “পূর্ব মেদিনীপুরে হারছে বুঝে এনআইএ-কে নামিয়ে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা, কর্মীকে তলব করিয়েছে গদ্দার।” বুধবার বিরোধী দলনেতার নামোল্লেখ না করে এক্স হ্যান্ডলে এভাবেই তোপ দাগলেন কুণাল ঘোষ।

কুণাল লিখেছেন, “ওসিকে চাপ দেওয়া হচ্ছে তাদের পাঠানো নিশ্চিত করতে। আমাদের কর্মীদের গ্রেপ্তার করিয়ে বা চাপ দিয়ে এলাকা ফাঁকা করানোর মরিয়া চেষ্টা বিজেপির। এই তলবে নেতা, কর্মীরা যাবেন না। আইনি পথে লড়াই হবে।”

এই বার্তার সঙ্গে কুণাল ভূপতিনগরের মানব কুমার পারুয়া, সুবীর মাইতি এবং নবকুমার পণ্ডাকে ও ভূপতিনগর থানার ওসি-কে এনআইএর পাঠানো চিঠি এক্স হ্যান্ডলে

যুক্ত করে দিয়েছেন। উল্লেখিত তিন তৃণমূলকর্মীকে বৃহস্পতিবার দুপুরে কলকাতার নিউ টাউনে এনআইএ দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওসি-কে বলা হয়েছে, ওই তিন জনের কাছে এই শমন ঠিকমত পৌঁছে দেওয়ার জন্য।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top