News Flash

  • Home
  • দেশ
  • পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা ইডি-র
Image

পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা ইডি-র

তিরুবনন্তপুরম, ২৭ মার্চ (হি. স.): কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণার বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বীণার একটি তথ্যপ্রযুক্তি সংস্থা রয়েছে। অভিযোগ, দু’টি সংস্থা থেকে বীণার সংস্থায় বেআইনি অর্থ ট্রান্সফার করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করলো ইডি।

অভিযোগ, কোচির দুই সংস্থা বীণার সংস্থায় ১.২১ কোটি টাকা দিয়েছিল। যা বেআইনি লেনদেন। ২০২৩ সালে বিষয়টি সামনে আসে। চলতি বছরের জানুয়ারিতে এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিল কর্পোরেট বিষয়ক মন্ত্রক। মার্চে সেই নিয়ে মামলা রুজু করল ইডি।

উল্লেখ্য, এই ঘটনা ভোটের আগে কেরলের শাসকদল তথা সিপিএমের উপর চাপ তৈরি করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সিপিএম বলছে, ইডির এই মামলা দায়ের স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা। যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে, সেভাবেই কেরলের মুখ্যমন্ত্রীর মেয়েকেও ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top