News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের নির্যাতনের শিকার গৃহবধূ, সুষ্ঠ বিচারের দাবি
Image

ফের নির্যাতনের শিকার গৃহবধূ, সুষ্ঠ বিচারের দাবি

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৭ মার্চ: আবারও এক গৃহবধূর উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায় বৈরাগী বাজার এলাকার মিনা সরকারকে ১২ বছর আগে মেলাঘর পৌরসভা ৯ নাম্বার ওয়ার্ডের লেংটা দরগার মানিক সরকারের ছেলে সুজন সরকারের সাথে সামাজিক রীতি মেনে বিয়ে দেওয়া  হয়েছিল।বিয়ের দুই বছর পর থেকে মিনারানী সরকারের উপর স্বামী সুজন সরকার সহ  তার শশুর শাশুড়ি নির্যাতন শুরু করে। কিন্তু এরমধ্যেই মিনারানী সরকারের দুইটি মেয়ে সন্তান জন্ম নেয় একজনের বয়স ১১ এবং একজনের বয়স ৬ । এরপর মিনারানী সরকার আবার অন্তঃসত্ত্বা হয়।

তারপর থেকে শুরু হয় প্রতিনিয়ত নির্যাতন এবং নির্যাতনের মাত্রা এতটাই গভীর হয়ে যাই  যার ফলে মিনারানী সরকার অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী সুজন সরকারের বাড়ি থেকে বাপের বাড়িতে চলে যাই। তারপর মিনারানী সরকারের বাপের বাড়িতে একটি পুত্র সন্তান জন্ম নেয় যার বয়স এখন ৬ মাস। পুত্র সন্তান হওয়ার ছয় মাস পর এলাকাবাসীরা একটি সালিশি সভা করে মিনারানী সরকারকে পুনরায় স্বামী সুজন সরকারের বাড়িতে দিয়ে আসেন।

কিন্তু কিছুদিন ঠিকঠাক চললেও বিগত কয়েকদিন ধরে আবার নির্যাতন শুরু করে মিনারানী সরকারের  উপর তার শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। এমনকি গতকাল রাতে স্ত্রী মিনারানী সরকারকে মারধর করতে গেলে এলাকাবাসীরা একত্রিত হয়ে  প্রতিবাদ করতে গেলে শাশুড়ি খুকু রানি সরকার এলাকাবাসীদের বিশ্রী বাসায় গালিগালাজ করতে থাকে।

এদিকে গৃহবধূ মিনারানী সরকারের অভিযোগ তার স্বামী সুমন সরকার নাকি পরকীয়াতে যুক্ত। সেই কারনেই প্রতিনিয়ত নির্যাতন করেন তার ওপর। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং এলাকাবাসীরা অভিযুক্তদের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চাইছেন।

Releated Posts

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top