News Flash

Image

পাচারকালে ১০০ বস্তা চিনি উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ মার্চ:  ১৪৪ ধারা চলাকালীন বাংলাদেশে পাচারকালে কড়ুইমুড়া এলাকায় বিশালগড় থানা পুলিশের হাতে উদ্ধার দুটি বোলেরু গাড়ি বোঝায় ১০০ বস্তা চিনি।

ঘটনার বিবরনে জানা যায়, লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রাত ১০টা থেকে  সকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশে বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী থেকে শুরু করে চিনি পাচার করা হচ্ছে।

বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে  মঙ্গলবার গভীররাতে কড়ুইমুড়া নাকা পয়েন্টে ১৪৪ ধারা চলাকালীন সময়ে অবৈধভাবে দুটি বোলেরু গাড়ি দিয়ে ১০০ বস্তা চিনি বাংলাদেশে পাচার করার পথে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। পুলিশ গাড়ি সহ সমস্ত চিনি উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় থানায়। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top