News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি এএপি-র, নিরাপত্তা আঁটোসাঁটো করল দিল্লি পুলিশ
Image

প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি এএপি-র, নিরাপত্তা আঁটোসাঁটো করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হেফাজতে রয়েছেন। আবগারি দুর্নীতিকাণ্ডে ইডি তাঁকে গ্রেফতার করার পর থেকেই উত্তপ্ত রাজধানী। দফায় দফায় বিক্ষোভ, প্রতিবাদ চলছে। এর মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবেন এএপি-র কর্মী-সমর্থকেরা। প্রশাসনও তৎপর। আপের এই কর্মসূচি ঘিরে উত্তাল হতে পারে দিল্লি। ইতিমধ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করেছে দিল্লি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ প্রদর্শনের জন্য এএপি-কে কোনও অনুমতি দেওয়া হয়নি। দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

বিধায়কদের স্বাক্ষর গরমিল মামলায় ফের সিআইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ১৪ জুন হাজিরার নির্দেশ

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের একাধিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top