News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় বালি খাদানের জলে তলিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের
Image

বাঁকুড়ায় বালি খাদানের জলে তলিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের

বাঁকুড়া, ২৫ মার্চ (হি.স.): বাঁকুড়া জেলায় দোল উৎসবে রঙ খেলে বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে গিয়ে ‘অবৈধ’ বালি খাদানের জলে তলিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। মৃতদের নাম সোনু কুমার (১৫) ও সানি কুমার (১৩)। সোমবার বড়জোড়া থানার কৃষ্ণনগর এলাকার ঘটনা এটি।

স্থানীয় সূত্রে খবর, বিহারের বাসিন্দা প্রমোদ কুমার কর্মসূত্রে বড়জোড়ার রায় পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকেন। এদিন দোল উৎসবে রঙ খেলে অন্যান্য বন্ধুদের সঙ্গে সোনু ও সানি নামে ওই কিশোর স্থানীয় দামোদর নদীতে স্নান করতে যায়। সেখানেই অবৈধ বালি খাদানের জলে কোনভাবে তারা তলিয়ে যায়। পরে স্থানীয়রা ওই নদী থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top