মুম্বই, ২৫ মার্চ (হি.স.) : দীর্ঘ ১২ বছর পর ২৬ মে আইপিএলের ফাইনাল আয়োজন করবে চেন্নাই। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে ফাইনাল। আর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ডের খেলা হবে। যথাক্রমে ২১ মে ও ২২ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আর চেন্নাইয়ে ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে। এখনও পর্যন্ত প্রকাশিত সূচি অনুযায়ী এপ্রিলের ৭ তারিখে শেষ ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটান্স। ৮ এপ্রিল ২২ নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসন্ন সাধারণ নির্বাচনের জন্য আইপিএলের পরের দিকের ম্যাচগুলো ভারতের মাটিতে হওয়া নিয়ে শঙ্কা ছিল। তাই এতদিন সূচি ঘোষণা করা হয়নি। শেষ পর্যন্ত সবগুলো ম্যাচই ভারতেই হবে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

আইপিএল ফাইনাল চেন্নাইয়ে, জানা গেল প্লে-অফের সূচি
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















