News Flash

Image

মন্ত্রীর হাত ধরে মোহনপুরে যোগদান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত রয়েছে। মোহনপুর বিধানসভা এলাকাতেও বিরোধী হিসেবে শাসক দলের পতাকা তলে শামিল হওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোহনপুর বিধানসভা এলাকার কৃষ্ণনগরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।

এই যোগদান সভাতে ৬৯ জন ভোটার সিপিআই(এম) দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এইদিন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন। কলকলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত কৃষ্ণনগরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।

এই যোগদান সভাতে এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান কল্পনা সরকার, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য গৌরাঙ্গ দাসের নেতৃত্বে ৬৯ জন ভোটার সিপিআই(এম) দল থেকে বিজেপিতে যোগদান করেছেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।

এদিন শ্রী নাথ বলেন নরেন্দ্র মোদি দেশের সমস্ত অংশে মানুষের জন্য কাজ করছেন।
দলমত এর ঊর্ধে উঠে তিনি দেশের জন্য একাগ্র রচিত্তে কাজ করছেন বলে মন্তব্য করলেন মন্ত্রী। এছাড়াও ২০১৮ সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার ঘর, বিদ্যুৎ, পানীয় জল, কৃষি থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের যে সুবিধা মানুষ পেয়েছে সে সমস্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী রতন লাল নাথ। বিজেপির নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলি বাস্তবায়নে আরো ব্যাপক সংখ্যায় বিরোধী শিবির ছেড়ে শাসনকালের পতাকা তলের সামিল হওয়ার আহবান জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top