News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটের প্রাক মুহূর্তে ৯ টি মহিষ বোঝাই গাড়ি সহ ২ পাচারকারী আটক
Image

ভোটের প্রাক মুহূর্তে ৯ টি মহিষ বোঝাই গাড়ি সহ ২ পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মার্চ: ধর্মনগরের আনন্দবাজারের এসপিও নাকা চেকিং পয়েন্টে রবিবার ভোর রাতে দুটি পিকআপ ভ্যান গাড়ি আটক করে নয়টি মহিশষহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। মহিষগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। প্রতিনিয়তই এ ধরনের ঘটনা ঘটে চলেছে বলেও জানা গেছে।

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং নাকা পয়েন্টগুলিতে চেকিং জোরদার হলেও গরু মহিষ পাচারকারীদের অর্থাৎ বাংলাদেশে পাচার বাণিজ্যকারীদের পাচার কাজ অব্যাহত রয়েছে।

এত নিরাপত্তার মধ্যে কেমন করে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিলেও পাচার বাণিজ্যকারীরা খুবই সরল পন্থা অবলম্বন করে কাজ করে চলেছে। পাচার বাণিজ্য যে অব্যাহত রয়েছে তা বোঝা গেল রবিবার ভোররাতে ধর্মনগরের আনন্দবাজারের এসপিও নাকা চেকিং পয়েন্টের যখন দুটি পিকআপ গাড়িতে মোট নয়টি মহিষ ধরা পড়ল। টিআর০৫সি১৬১৮ এবং টিআর০৫এফ১৯৯৭ নম্বরের দুটি পিকআপ গাড়ি ধর্মনগর থেকে কৈলাসহরের উদ্দেশ্যে যাচ্ছিল।

এসপিও ক্যাম্পের সামনে নাকা পয়েন্টে গাড়ি দুটিকে থামিয়ে সন্দেহজনক অবস্থায় চেকিং করতে গেলে দুটি গাড়ি থেকে মোট নয়টি মহিষ এবং দুজনকে আটক করা হয়।

যাদেরকে আটক করা হয়েছে তারা হল, রাজিব উদ্দিন বয়স(১৯), বাড়ি রামনগর ৪ নং ওয়ার্ড এবং পার্থসারথি দাস(২৩) বাড়ি দেওছড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড। দুজনই পানিসাগর মহকুমাধীন এলাকার বাসিন্দা। দুটি গাড়ি, দুই যুবক এবং নয়টি মহিষকে আটক করে ধর্মনগর থানায় আনা হয়েছে। পুলিশ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top