News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২ দিন ধরে বন্ধ জিবি হাসপাতালের আয়ুস্মান পরিষেবা, ক্ষোভ
Image

২ দিন ধরে বন্ধ জিবি হাসপাতালের আয়ুস্মান পরিষেবা, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ : ২ দিন ধরে বন্ধ জিবি হাসপাতালের আয়ুস্মান পরিষেবা। ঘটনায় ক্ষোভ সাধারণ জনগণের মধ্যে। পরিষেবা গ্রহণ করতে আসা সাধারণ নাগরিকরা ২ দিন ধরে সকাল থেকে হাসপাতালে এসেও তাদের পরিষেবা পাননি। ফলে ঊর্ধ্বতন আধিকারিকরা যেন সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করেন তার দাবী জানিয়েছেন সাধারণ নাগরিকরা।

এদিকে হাসপাতালের আয়ুস্মান বিভাগের দায়িত্বে থাকা কর্মীদের দাবী , ২ দিন ধরে নেটওয়ার্ক নেই। যার কারণে তারা পরিষেবা প্রদান করতে পারছেন না। এই বিষয়ে পরিষেবা গ্রহণ করতে আসা সাধারণ নাগরিকেরা বলেন, তারা নিজেদের দৈনন্দিন কাজ ফেলে প্রতিদিন পরিষেবা গ্রহণ করতে আসছেন। কিন্তু নেটওয়ার্ক নেই বলে তাদের ঘুরে যেতে হচ্ছে। ফলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অবিলম্বে হাসপাতালের এই পরিষেবা স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহণ করুক হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, দাবী জানিয়েছেন তারা।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top