হুগলি, ২৩ মার্চ (হি.স): তৃণমূলের টিকিটে আত্মবিশ্বাসী অভিনেত্রী রচনা। তিনি মানুষের কাজের জন্য রাজনীতির ময়দানে। নতুন করে কিছু পাওয়ার নেই। আগেই জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাই নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছেন।শনিবার সকালও তার ব্যতিক্রম ছিলনা। হুগলির সিঙ্গুর বিধানসভার বেড়াবেড়ী অঞ্চলের পুজো দেওয়ার পর চৌখণ্ডিপোঁতা নিবাসী মানিক বাগের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন সারলেন লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি।এরপর সিঙ্গুর বিধানসভার বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে মিলিত হলেন।এর পাশাপাশি ভোটারদের কাছে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবার অহ্বান জানান।এদিনের প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন হুগলির সিঙ্গুর বিধানসভার ও হুগলির হরিপাল বিধানসভার বিধায়ক বেচারাম মান্না ও করবী মান্না সহ সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।

শনিবার মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন রচনা
Tags:
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















