News Flash

  • Home
  • Uncategorized
  • বাপের বাড়িতে এসে অগ্ণিদগ্দ বিবাহিত মেয়ে
Image

বাপের বাড়িতে এসে অগ্ণিদগ্দ বিবাহিত মেয়ে

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ চন্দ্রপুর বলদাখাল রোডে এক গৃহবধূ বাপের বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে৷ গৃহবধূটির নাম প্রিয়াংকা পাল৷ স্বামীর নাম প্রদীপ পাল৷ বাড়ি কল্যাণপুর৷ খার্চি পুজো উপলক্ষ্যে প্রিয়াংকা তার বাপের বাড়িতে এসেছিল৷ বাপের বাড়ির সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল৷ তার কাকা ও কাকিমা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার রাতে তাকে গালমন্দ করেন৷ এমনকি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে রয়েছে কেন সে বিষয়েও কটূক্তি করেন৷ জানা গেছে, প্রিয়াংকাকে মারধরও করা  হয়৷ তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করে তার কাকা ও কাকিমা৷ শেষ পর্যন্ত অপমানে অভিমানে প্রিয়াংকা তার বাপের  বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে সে জিবি  হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ এব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top