News Flash

Image

গাড়ি সহ চোরাই কাঠ উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২৩ মার্চ: রাজ্যের  সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। বন ধ্বংস হয়ে যাওয়ার ফলে পরিবেশের উপর এর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে।  রাজ্য সরকার প্রতিবছর বনজ সম্পদ রক্ষার জন্য নানা কর্মসূচি গ্রহণ করলেও কার্যত এধরনের প্রয়াসকে রীতিমতো চ্যালেঞ্জে জানিয়ে প্রতিনিয়ত বনধ্বংস করে চলেছে বনদস্যুরা।

গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে চিরাই সেগুন কাঠ বোঝাই একটি গাড়ি আটক কর কদমতলা থানার পুলিশ। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

এই বিষয় কদমতলা থানার এসআই জগদানন্দ গোস্বামী জানান গতকাল গভীর রাতে উনাদের কাছে খবর আসে, ওই খবরের ভিত্তিতে মহাকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, কদমতলা থানা ওসি জয়ন্ত দেবনাথ সহ উনি তারাপুর কালাচাঁদ আশ্রমের উত্তর দিকে গিয়ে দেখতে পান টিআর০২ডি১৫০৪ নম্বরের একটি চিরাই সেগুন কাঠ বোঝাই একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

তখন উনারা চারিদিকে খোঁজাখুঁজি করেও কাউকে পাননি। ঘটনাস্থল থেকে গাড়িটিকে আটক করে কদমতলা থানায় নিয়ে আসে পুলিশ। গাড়িটিতে ৩০-৩৫ পিস সেগুন কাঠ বোঝাই রয়েছে যার বাজার মূল্য ৫০-৬০ হাজার টাকা হবে বলে তিনি জানিয়েছেন। আটক সেগুন কাঠ বোঝাই গাড়িটি আজ সকল আইনে প্রক্রিয়া শেষে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top