News Flash

  • Home
  • দেশ
  • সফল ভুটান সফরের সমাপ্তি, মাতৃভূমির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী মোদী
Image

সফল ভুটান সফরের সমাপ্তি, মাতৃভূমির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী মোদী

থিম্পু, ২৩ মার্চ (হি.স.): দু’দিনের সফল ভুটান সফর শেষে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে থিম্পু থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিশেষ আতিথেয়তা হিসাবে, ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিমানবন্দরে মোদীকে বিদায় জানাতে এসেছিলেন। ভুটানের আতিথেয়তায় আপ্লুত প্রধানমন্ত্রী মোদীও।

দু’দিনের সফরে শুক্রবার সকালেই ভুটানের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সারা দিন ভুটানে একগুচ্ছ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে কথা বলেছেন মোদী। সফরের অন্তিম দিন, শনিবার সকালে থিম্পুতে গয়ালতসুয়ান জেটসুন পেমা ওয়াংচুক মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হন তিনি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top