News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন দেশ নির্মাণে যুবাদের ভূমিকা অপরিসীম : বিপ্লব
Image

নতুন দেশ নির্মাণে যুবাদের ভূমিকা অপরিসীম : বিপ্লব

আগরতলা, ২৩ মার্চ : নতুন দেশ নির্মাণে যুবাদের ভূমিকা অপরিসীম। কিন্তু ত্রিপুরার যুবকরা দিনে দিনে নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশা সেবনের ফলে রাজ্যের প্রায় তিন হাজার যুবক এইডসে আক্রান্ত। আজ বিজেপি যুব মোর্চার রাজ্য উদ্যোগে আয়োজিত জনসভায় উদ্বেগ প্রকাশ করে একথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, যুবারা নতুন ত্রিপুরা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ত্রিপুরার যুবারা নেশায় আসক্ত হয়ে পড়ছে। একবার জীবন শেষ হয়ে গেলে দেশসেবার কাজে নিয়োজিত হতে পারবে না।

এদিন তিনি রাজ্যের যুবাদের প্রতি আহ্বান জানিয়েছেন, নেশা সেবন থেকে তাদেরকে বিরত থাকতে।

এদিন তিনি বলেন, নতুন ত্রিপুরা নির্মাণের জন্য ২০১৮ সালে যে কাজ শুরু করেছিলাম আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা তা এগিয়ে যাচ্ছে। আমি চাই ত্রিপুরার যুবকরা নতুন ত্রিপুরা গড়ার সংকল্পে এগিয়ে আসুক।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top