News Flash

  • Home
  • Uncategorized
  • মামলার তদন্ত করতে গিয়ে আক্রান্ত মহিলা পুলিশকর্মীরা, একজন ভর্তি জিবি হাসপতালে
Image

মামলার তদন্ত করতে গিয়ে আক্রান্ত মহিলা পুলিশকর্মীরা, একজন ভর্তি জিবি হাসপতালে

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভাটি অভয়নগর কেন্টানম্যান্ট রোডে মামলার তদন্ত করতে গিয়ে আক্রান্ত হল মহিলা পুলিশ৷ হামলায় গুরুতর জখম হয়ে এক মহিলা হেড কনস্টেবল বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ মহিলা হেড কনস্টেবলের নাম গায়িত্রী দাস৷ সংবাদ সূত্রে জানা যায়, ভাটি অভয়নগরের কেন্টানম্যান্ট রোডে  জয়ন্ত মালাকারের পরিবারের সঙ্গে প্রতিবেশী ভুলু দাসের পরিবারের লোকজনদের চার-পাঁচদিন আগে ঝগড়া হয়৷ এব্যাপারে জয়ন্ত মালাকার আগরতলা পশ্চিম মহিলা থানায় একটি মামলা দায়ের করেন৷ পশ্চিম মহিলা থানার পুলিশ এএসআই উপাসনা দেববর্মা এবং হেড কনস্টেবল গায়িত্রী দাস সহ অন্যান্যরা মামলার তদন্ত করতে যান৷ তখনই অভিযুক্ত ভুলু দাসের ছেলে ভিকি দাস ও তার ভগ্ণীপতি পুলিশের ওপর হামলা চালায়৷ হামলায় এএসআই এবং হেডকনস্টেবল আহত হয়৷ তাদের মধ্যে হেড কনস্টেবলের অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ এদিকে গাড়ির চালক সুজয় দেব আক্রান্ত হয়েও এএসআই এবং হেড কনস্টেবলকে ঘটনাস্থল থেকে কোনক্রমে উদ্ধার করে নিয়ে আসে বলে জানা গেছে৷ এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top