News Flash

  • Home
  • বাণিজ্য
  • মার্চের শেষ রবিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Image

মার্চের শেষ রবিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের

নয়াদিল্লি, ২১ মার্চ (হি. স.): ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে ৩১ মার্চ রবিবার সরকারি কাজের সঙ্গে যুক্ত সব ব্যাঙ্কের শাখা খোলা থাকবে। যাতে ২০২৩-২৪ অর্থবছরে রসিদ এবং অর্থপ্রদান সংক্রান্ত সমস্ত সরকারি লেনদেনের হিসাব রাখা যায়। মার্চের শেষদিনে সব ধরনের লেনদেন হয়ে থাকে। বিশেষত অর্থবর্ষের শেষদিন হওয়ায় বাণিজ্যিক কোম্পানিগুলির হিসাবের ক্লোজিং হয়। রাষ্ট্রায়ত্ত ও কিছু বেসরকারি ব্যাঙ্ক সরকারি পেনশন ও বেতনের লেনদেনেরও কাজ করে। তাই সকলের সুবিধার্থে যাতে রবিবার হলেও ব্যাঙ্ক খোলা হয়, সে বিষয়ে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে সব ব্যাঙ্কের সব শাখা নয়। সরকারি নির্দেশ অনুযায়ী, যে সকল ব্যাঙ্কের শাখা সরকারি লেনদেনের সঙ্গে যুক্ত, সেই সকল ব্যাঙ্কের শাখাকে খোলা রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে, আয়কর বিভাগ জানিয়েছিল যে, ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সপ্তাহান্তের ছুটি কর-সম্পর্কিত কাজের জন্য বাতিল করা হয়েছে। ২৯ মার্চ গুড ফ্রাইডের ছুটি, ৩০ মার্চ শনিবার, ৩১ মার্চ রবিবার৷ আয়কর বিভাগ বলেছে, মুলতুবি থাকা বিভাগীয় কাজগুলি সম্পূর্ণ করার সুবিধার্থে ভারত জুড়ে সমস্ত আয়কর অফিস ২৯, ৩০ এবং ৩১ মার্চ খোলা থাকবে।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top