News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল
Image

লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২১ মার্চ (হি. স.): দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, এদিনই কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকার করেছিল দিল্লি হাইকোর্ট। আদালত বৃহস্পতিবার বলেছিল, “আমরা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিষয়ে কোনও অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে পারি না।” এর আগে কেজরিওয়াল আদালতকে বলেছিলেন, যে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হতে প্রস্তুত, তবে তাকে আশ্বস্ত করতে হবে তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করবে না। এই ক্ষেত্রে দিল্লি হাইকোর্টও ইডিকে উত্তর দিতে এবং একটি নতুন অন্তর্বর্তী পিটিশন দায়ের করতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২২ এপ্রিল।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ এই মামলায় তাঁর বিরুদ্ধে ইডি যাতে জোর করে কোনও ব্যবস্থা না নেয়, তার জন্য রক্ষাকবচ চেয়ে আদালতে নতুন করে আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এখনও পর্যন্ত ইডি অরবিন্দ কেজরিওয়ালকে ৯ বার সমন জারি করেছে। কিন্তু সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দেননি তিনি৷ এরপরেই আদালতের দ্বারস্থ হয় ইডি৷ বুধবার দিল্লি হাইকোর্টে এই সম্পর্কিত মামলার শুনানির সময় কেজরিওয়ালের আইনজীবীরা জানিয়েছিলেন, যদি আদালত নিরাপত্তা দেয় দিল্লির মুখ্যমন্ত্রী হাজিরা দিতে প্রস্তুত৷ তবে তাঁদের আশঙ্কা রয়েছে যে তাঁকে গ্রেফতার করতে পারে ইডি।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির শেষ সমন অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অরবিন্দ কেজরিওয়ালকে ২১ মার্চ হাজিরা দেওয়ার জন্য ডেকেছিল। ইডির সেই সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী৷ এই মামলায় বুধবার হাইকোর্ট কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে ইডির প্রতিক্রিয়া জানতে চেয়েছে।

কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আপ নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে। আমাদের আশঙ্কা যে ইডি কেজরিওয়ালকেও গ্রেফতার করবে৷ তবে তাঁকে সুরক্ষা দেওয়া হলে তিনি হাজিরা দিতে প্রস্তুত। সেই রক্ষাকবচ দিতে অস্বীকার করলো আদালত। আর এদিনই রাতে তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top