News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তি কর ঃ নিগম বিজ্ঞপ্তি প্রত্যাহার না করলে বন্ধের হুঁশিয়ারী প্রদেশ কংগ্রেসের
Image

সম্পত্তি কর ঃ নিগম বিজ্ঞপ্তি প্রত্যাহার না করলে বন্ধের হুঁশিয়ারী প্রদেশ কংগ্রেসের

PCCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ সম্পত্তি কর নিয়ে পুর নিগমের জারি করা বিজ্ঞপ্তিতে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে৷ ফলে, জনমনে এই বিজ্ঞপ্তিকে ঘিরে বিভ্রান্তিও ছড়িয়েছে৷ প্রদেশ কংগ্রেস পুর নিগমকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সংশোধিত নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানিয়েছে৷ নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৩ আগস্ট জনসভার মঞ্চে বন্ধের ডাক দেবে বলেও প্রদেশ কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা গোপাল রায় পুর নিগমের সম্পত্তি কর নিয়ে বিজ্ঞপ্তিতে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন৷ এরই পাশাপাশি এই বিজ্ঞপ্তি আগামী ২ আগস্টের মধ্যে প্রত্যাহার করে সংশোধিত আকারে প্রকাশ করার সময়সীমা বেঁধে দেন৷ দাবি পূরণ না হলে আগামী ৩ আগস্ট আগরতলায় কংগ্রেসের যে জনসভা অনুষ্ঠিত হবে সেই মঞ্চ থেকে সম্পত্তি করের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷
এদিন সাংবাদিক সম্মেলনে গোপালবাবু বলেন, পুর নিগম সম্পত্তি কর নিয়ে মর্জিমাফিক বিজ্ঞপ্তি জারি করেছে৷ বিরোধী রাজনৈতিক দল এবং সিটিজেন ফোরামের সাথে কোন আলোচনা না করেই পুর নিগম আগরতলাবাসীর জন্য সম্পত্তি কর নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে৷ ২০০৪ সালে যে বিল্ডিং রুলস ছিল তা সংশোধন করেছে পুর নিগম৷ অথচ এই সংশোধনের আগে সর্বদলীয় কোন বৈঠক ডাকেনি নিগম৷ স্বাভাবিকভাবেই পুর নিগমের এই সিদ্ধান্ত আগরতলাবাসীর স্বার্থ সংশ্লিষ্ট কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ পাশাপাশি দাবি করেন, বিজ্ঞপ্তি অনুসারে সম্পত্তি কর আগরতলাবাসীকে দিতে হলে এই করের হার মারাত্মক বৃদ্ধি পাবে৷ কারণ, বিজ্ঞপ্তিতে কত শতাংশ কর আদায় করা হবে সেই বিষয়ে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে৷
এদিন তিনি, পুর নিগম খুবই কৌশলে জমির জন্যও কর দিতে হবে এই পরিকল্পনাটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে৷ অবশ্য এখনো সে বিষয়ে পুর নিগম কোন সিদ্ধান্ত নেয়নি৷ আগামী ১৮ আগস্ট পর্যন্ত আগরতলাবাসীর এই বিজ্ঞপ্তির বিষয়ে মতামত জানানোর সময়সীমা দিয়েছে পুর নিগম৷ কিন্তু জমির জন্য আলাদাভাবে কেন কর দিতে হবে এদিন গোপালবাবু সেই প্রশ্ণ তুলেছেন৷ জমির জন্য খাজনা রাজস্ব দপ্তরকে আলাদাভাবে দেওয়া হয়৷ কিন্তু পুর নিগম সম্পত্তি করের নাম করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে জমির জন্যও আলাদাভাবে করের বিষয়টি রাখা হয়েছে৷
ফলে, এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সিটিজেন ফোরামকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকে সংশোধিত বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু স্থির করতে হবে বলে প্রদেশ কংগ্রেস দাবি জানিয়েছে৷ এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, পুর নিগমের এই বিজ্ঞপ্তিতে আগরতলাবাসী বিভ্রান্ত হয়েছেন৷ তাতে গত কয়েকদিনে আগরতলায় প্রতিবাদের ঝড় বইয়ে গেছে৷ এজন্য পুর নিগমকে প্রদেশ কংগ্রেসের দাবি মেনে প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সংশোধিত আকারে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে৷ অন্যথা, প্রদেশ কংগ্রেস ত্রিপুরা বন্ধের ডাক দেবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top