News Flash

  • Home
  • প্রধান খবর
  • আধার কার্ড নিয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রের কাছে জবাব তলব হাইকোর্টের
Image

আধার কার্ড নিয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রের কাছে জবাব তলব হাইকোর্টের

কলকাতা, ২১ মার্চ (হি.স.) : আধার কার্ড নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। অভিযোগ, বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না। সেই মামলাতেই এবার কেন্দ্রের কাছে জবাব তলব করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

হাইকোর্টে করা আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় এক হাজারের উপর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। কেন এভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলাটি করেছে, জয়েন্ট ফোরাম আগেন্সট এনআরসি অ্যান্ড এএনআর। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

মামলায় অভিযোগ করা হয়েছে, কেন্দ্র থেকে এই আধার কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে এটা আসলে নিষ্ক্রিয় করা হচ্ছে না, এটা আসলে কোনও ভুল না ‘এরর’। মামলাকারীর আর্জি, যাদের কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের অবিলম্বে বিষয়টি জানানো হোক। উল্লেখ করা হয়েছে যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে এই বিষয়ে।

আবেদন শুনে কেন্দ্র এদিন দাবি করে, এই মামলার কোনও গুরুত্ব নেই। সলিসিটর জেনারেল জানান, যারা বিদেশের নাগরিক তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এ কথা শুনে কেন্দ্রকে হলফনামা দিতে বলে ডিভিশন বেঞ্চ। কী কারণে এমনটা হচ্ছে, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে কেন্দ্রকে।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top