News Flash

  • Home
  • খেলা
  • শনিবার আইপিএল-এ ইডেনের ম্যাচ, রাতে বাড়তি মেট্রো
Image

শনিবার আইপিএল-এ ইডেনের ম্যাচ, রাতে বাড়তি মেট্রো

কলকাতা, ২০ মার্চ (হি.স.) : শনিবার আইপিএল-এ ইডেনে নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। খেলা শেষ হতে হতে রাত সাড়ে এগারোটা। অত রাতে বাড়ি ফিরবেন কীভাবে? ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শনিবার মাঝরাতে এসপ্ল্যানেড স্টেশন থেকে দুটি বিশেষ মেট্রো চলবে। একটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত, অপরটি যাবে কবি সুভাষ পর্যন্ত। রাত ১২টা ১৫ মিনিটে মেট্রোটি এসপ্ল্যানেড থেকে ছাড়বে। একমাত্র ওই স্টেশনেই টিকিটের কাউন্টার খোলা থাকবে। যেখান থেকে টিকিট ও স্মার্টকার্ড কেনা যাবে। ট্রেন দুটি শেষ স্টেশনে পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে। সুতরাং ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফেরা নিয়ে আর ভাবতে হবে না। গুড ফ্রাইডে উপলক্ষে ২৯ তারিখ দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে অল্প সংখ্যক মেট্রো চলবে। আপ ও ডাউন লাইনে চলাচল করবে মোট ২৩৪টি মেট্রো। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় কোনও পরিবর্তন নেই। যার জেরে কিছুটা হলেও সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top