News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় স্ত্রী ও শিশু কন্যাকে অপহরণে অভিযুক্ত যুবককে আক্রমণ
Image

বাঁকুড়ায় স্ত্রী ও শিশু কন্যাকে অপহরণে অভিযুক্ত যুবককে আক্রমণ

বাঁকুড়া, ২০ মার্চ (হি.স.) : স্ত্রী ও শিশু কন্যাকে অপহরণে অভিযুক্ত যুবককে ছুরি দিয়ে আক্রমণ করে এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়া শহরের মল্লশ্বর পল্লী এলাকায়। চলন্ত বাসে এই দুর্ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

জানা গিয়েছে, মালদার হাবিবপুরের নমিতার সঙ্গে বিয়ে হয় বাঁকুড়ার সিমলাপাল থানার অলকাধড়ার বাসিন্দা সৌরভ সিংহবাবুর। তাঁদের একটি বছর তিনেকের শিশু কন্যা রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে শিশু কন্যা ও নমিতা অপহৃত হন। এই কাজে ময়ূরেশ্বরের যুবক শেখ ঔরঙ্গজেব যুক্ত বলে স্হানীয় থানায় অভিযোগ দায়ের করেন নমিতার শাশুড়ি অর্চিতা সিংহবাবু। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, ঔরঙ্গজেব, নমিতাকে অপহরণ করে দুর্গাপুরে নিয়ে যায়। খবর পেয়ে সৌরভ স্ত্রী ও কন্যাকে উদ্বার করতে বাঁকুড়া শহরে কেরানিবাঁধে দূর্গাপুরগামী বাসের অপেক্ষা করতে থাকে। একটি বাসে উঠে দেখে সেখানে ঔরঙ্গজেব ও নমিতা রয়েছে। তাকে দেখে রাগ সামলাতে না পেরে ঝাযাদবপুর লোকসভা কেন্দ্রের অত্যঘন্ত গুরুত্বপূর্ণ ভাঙড় বিধানসভা ঝাঁপিয়ে পড়ে ছুড়ি দিয়ে আঘাত করে সৌরভ। বাঁচাতে নমিতা এগিয়ে এলে সেও আক্রান্ত হয়। বাসের মধ্যে এই ঘটনায় যাত্রীরা চেঁচামেচি শুরু করলে সৌরভ চলন্ত বাস থেকে নেমে চম্পট দেয়।অবস্থা দেখে বাসচালক গাড়িটিকে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে জখম ঔরঙ্গজেব ও নমিতাকে হাসপাতালে নিয়ে যায়।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top