News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দশ বছরের শিশু রহস্যসজনকভাবে নিখোঁজ, চাঞ্চল্য
Image

দশ বছরের শিশু রহস্যসজনকভাবে নিখোঁজ, চাঞ্চল্য

আগরতলা, ১৯ মার্চ: দশ বছরের এক শিশুর রহস্যসজনকভাবে নিখোঁজের ঘটনায় সোনামুড়া উরমাই গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। তিন দিন পেড়িয়ে গেলেও কোন হদিশ নেই তার।নিখোঁজ ছেলেকে ফিরিয়ে পাওয়ার দাবিতে পুলিশের দারস্থ অসহায় পরিবার।

জানা গিয়েছে, সোনামুড়া থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের দেবনগর এলাকার বাসিন্দা দিনমজুর প্রদীপ দাসের স্ত্রী স্বপ্না দাস গত ১৭ মার্চ তাঁদের ১০ বছরের শিশু সন্তান রাহুল দাসকে সাথে নিয়ে বাড়ির পাশে জঙ্গলে লাকড়ি আনতে গিয়েছিলেন। লাকড়ি সংগ্রহ করে ফিরে আসার সময় পথে দেখেন পুত্র রাহুল নেই। তিনি লাকড়ি আনতে যাওয়ার সময় যেখানে রেখে গিয়েছিলেন সেখানে নেই। তখন শিশুটির মা স্বপ্ন দাস জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের কোন খোঁজ না পাননি।

সন্তানের কোনো খোঁজ না পেয়ে বাড়িতে ছুটে গিয়ে পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীদের বিষয়টি জানিয়েছেন। এরপর সকলে মিলে খোঁজ করেও রাহুলের কোনও হদিশ পাওয়া যায়নি। শেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। আজ তিন দিন অতিক্রম হওয়ার পরও রাহুলের কোনো খোঁজ মিলেনি।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top