News Flash

Image

ফের হেরোইন সহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ: নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসন প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় টহলদারি অব্যাহত রেখেছে। আর তখনই হেরোইন সহ আটক করা হয়েছে  ২ জনকে। সোমবার তাদের  আদালতে প্রেরন করেছে পুলিশ।

এদিন এয়ারপোর্ট থানা এলাকায় সন্দেহভাজন স্কুটিতে তল্লাশি চালিয়ে ৬.৫ গ্রাম হেরোইন সহ তাদের আটক করা হয়েছে ঊষা বাজার এলাকা থেকে। টিআর০১-এ-জে-৭৭১০ নম্বরের সন্দেহভাজন স্কুটিতে তল্লাশি চালিয়ে এই হেরোইন উদ্ধার হয়েছে। পরবর্তী সময়ে তাদের নিয়ে আসা হয় এয়ারপোর্ট থানায়। সোমবার তাদের বিরুদ্ধে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদের  আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল।

জানা যায় তারা নরসিংগড় এলাকা থেকে নতুননগরের দিকে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026

সীমান্ত বাণিজ্য সহজ করতে বিলোনিয়ায় বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ সেপ্টেম্বর: সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে আজ…

ByByReshmi Debnath Sep 10, 2026

ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সংগ্রঙমা পূজার রজতজয়ন্তী ব্রু রিয়াং সম্প্রদায়ের অটুট বিশ্বাস, স্বতন্ত্র পরিচয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top