News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসালো বিজেপি
Image

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসালো বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ : লোকসভা নির্বাচনের প্রাককালে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত রেখেছে প্রদেশ বিজেপি দল। প্রতিদিনই রাজ্যের কোনো জায়গায় বাম ও কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করছেন ভোটাররা। রবিবার ফের কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসালেন প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

 এদিন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে পৃষ্ঠাপ্রমুখ ও কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।

এদিনের এই সম্মেলনে বিজেপি নেতৃত্বদের হাত ধরে বাম কংগ্রেস ছেড়ে প্রচুর সংখ্যক ভোটার বিজেপি দলে যোগদান করেছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আগে কমিউনিস্ট শাসনে রাজ্যের কোনো উন্নয়ন হয়নি। তারা শুধু ব্যর্থতার কাহিনী শোনাতো। তবে বিজেপি সরকার আসার পর এখন রাজ্যের মানুষকে আর অভুক্ত অবস্থায় থাকতে হয়। বিনামুল্যে খাদ্যশস্য থেকে শুরু করে দালান ঘর সবকিছুর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। তাই উন্নয়নের লক্ষ্যে রাজ্যের দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত বলে আশা প্রকাশ করেছেন বিপ্লব কুমার দেব।

Releated Posts

ত্রিপুরায় আদিবাসী উৎপাদকদের বাজার সম্প্রসারণে জোর; ৮৭টি বনজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট: ত্রিপুরার আদিবাসী উৎপাদকদের আয় বৃদ্ধি, বনজ সম্পদের মূল্য সংযোজন এবং জাতীয় বাজারের সঙ্গে সংযুক্তিকরণের লক্ষ্যে…

ByBySandeep Biswas Aug 5, 2026

নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট: নেশা ও অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে…

ByByReshmi Debnath Aug 5, 2026

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও রেডিওলজিস্ট সংকটে চাপে জিবি হাসপাতাল

আগরতলা, ৫ আগস্ট: গত ৩০ জুলাই এজিএমসি ও জিবিপি হাসপাতালের মহিলা রেসিডেন্ট চিকিৎসকদের হোস্টেলে এক চিকিৎসকের কক্ষে অনুপ্রবেশের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

বিশ্রামগঞ্জে দুঃসাহসিক চুরি, নগদসহ প্রায় ৩২ হাজার টাকার মালামাল লুট

আগরতলা, ৫ আগস্ট: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের মাস্টারপাড়া রাজা চৌমুহনি এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top