News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আগরতলা প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
Image

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আগরতলা প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। বেশ উৎসাহ ও উদ্দীপনায় ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় আগরতলা প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ, রবিবার পুরোনো জেল সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। অনুষ্ঠানে পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। এছাড়া অন্যান্যদের মধ্যে সম্পাদক রমাকান্ত দে, স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে ধন্যবাদ সূচক ভাষণ রাখেন কনভেনার অভিষেক দে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের জন্য ও ১২ বছরের উর্ধের ছেলে মেয়েদের স্প্রিন্ট, শাটল রান, স্পুন রেস্, কিক দ্য বল ইত্যাদি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। বড়দের মধ্যে কিক দ্য বল, মিউজিকেল বল, টিপ্ পড়ানি, পাতিল ভাঙ্গা, মিউজিকেল বল সহ কুড়িটি ইভেন্টে খেলা হয়েছে। প্রতিটি খেলায় আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতিযোগিতা শেষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী, সম্পাদক রমাকান্ত দে, যুগ্ম সম্পাদক অভিষেক দে, কমল চৌধুরী, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, টেকনিক্যাল ডিরেক্টর সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তোলার পেছনে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের বেশ ক-জন ফিজিক্যাল ইন্সট্রাকটর এবং প্রেসক্লাবের একাধিক কর্মীবৃন্দের অবদান এবং ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষের ভূমিকা অনস্বীকার্য। প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁদের প্রত্যেককে স্মারক উপহারে সম্মানিত করা হয়েছে। সবশেষে ক্লাব সম্পাদক রমাকান্ত দে এবং কনভেনার অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top