News Flash

  • Home
  • প্রধান খবর
  • শাহজাহানকে গা ঢাকা দিতে সাহায্য! ভাই আলমগির সহ ৩ জনকে গ্রেফতার করল সিবিআই
Image

শাহজাহানকে গা ঢাকা দিতে সাহায্য! ভাই আলমগির সহ ৩ জনকে গ্রেফতার করল সিবিআই

কলকাতা, ১৭ মার্চ (হি.স.): দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করল সিবিআই। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। তিনি বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। হামলার পর থেকেই শাহজাহান বেপাত্তা ছিলেন। সিবিআইয়ের সন্দেহ, তাঁকে গা ঢাকা দিয়ে থাকতে সাহায্য করেছেন ভাই আলমগির।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে আলমগিরকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর শুক্রবার তাঁকে ফের নোটিশ পাঠিয়ে শনিবার বেলা ১১টায় হাজিরার কথা বলা হয়। সেই মতো এদিন সকালে সিবিআই দফতরে পৌঁছন আলমগির। শুরু হয় জিজ্ঞাসাবাদ। উত্তর সন্তোষজনক না হওয়ায় ৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে শাহজাহানের ভাইকে গ্রেফতার করেছে সিবিআই।

এদিকে, আলমগিরের সঙ্গে গ্রেফতার করা হয়েছে মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা নামে আরও ২ জনকে। তাঁরা দুজনেই সন্দেশখালি ব্লকের তৃণমূল নেতা। সূত্রের খবর, মাফুজার ও সিরাজুল শাহজাহানের যথেষ্ট ঘনিষ্ঠ ছিল। এনিয়ে সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় ১৪ জনকে হেফাজতে নিল সিবিআই।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top