ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরলো ব্লাড মাউথ। সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। টিসিএ আয়োজিত আসরের তৃতীয় দিনের খেলায় ব্লাড মাউথ আজ, শনিবার ১৫১ রানের বড় ব্যবধানে চাম্পামুড়া কোচিং সেন্টার কে পরাজিত করেছে। বেলা ১১ টায় ম্যাচ শুরুতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ব্লাড মাউথ নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে ২১৭ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে চাম্পামুড়া কোচিং সেন্টারের ব্যাটার্সরা চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ১৪.৩ ওভার খেলে ২৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের দেবাদ্রিতা দেব ৮৭, অন্তরা দাস ৬১ রান পেলেও বোলার তনুশ্রী সরকার ৯ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের স্বীকৃতি পায়। অম্বেষা দাস নয় রানে তিন উইকেট এবং অন্তরা বিনা রানে দুই উইকেট পেয়েছিল।

সিনিয়র মহিলা ক্রিকেটে চামপামুরাকে হারিয়ে জয়ে ফিরলো ব্লাড মাউথ
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















