News Flash

  • Home
  • দিনের খবর
  • সাত দফার নির্বাচনকে এক্স হ্যান্ডলে স্বাগত জানালেন মোদী
Image

সাত দফার নির্বাচনকে এক্স হ্যান্ডলে স্বাগত জানালেন মোদী

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : দেশে সাত দফায় লোকসভা নির্বাচনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটঘোষণার পরেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে নির্বাচন সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন তিনি।

ভোট ঘোষণার পর মোদী লিখেছেন, ‘‘গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এসে গিয়েছে। নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে। আমরা বিজেপি-এনডিএ এই নির্বাচনের জন্য সম্পূর্ণ তৈরি। অতীত রেকর্ড, সুশাসন এবং পরিষেবার উপর ভিত্তি করে আমরা মানুষের কাছে পৌঁছেছি।’’ এই পোস্টের সঙ্গেই বিজেপির এ বছরের প্রচারের হ্যাশট্যাগ ‘ফির এক বার মোদী সরকার’ জুড়ে দিয়েছেন মোদী।

সেই সঙ্গে তাঁর দলের সদস্যেরাও একে একে নির্বাচনকে স্বাগত জানিয়েছেন।

Releated Posts

সন্ত রবিদাসের আদর্শ ও মোদির ভাবনাতেই ‘বিকশিত ভারত’-এর পথে এগোচ্ছে দেশ: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): সন্ত রবিদাসের আদর্শ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন ভাবনাকে সামনে রেখে ২০৪৭ সালের মধ্যে…

ByByNews Desk Aug 24, 2026

কলকাতার এসএসকেএম হাসপাতালে গাছ ভেঙে পড়ে মৃত্যু মহিলার, আহত ২

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): কলকাতার এসএসকেএম হাসপাতাল চত্বরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। সোমবার দুপুরে হাসপাতালের…

ByByNews Desk Aug 24, 2026

কলকাতার কাছে গাড়ির শোরুমে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২২টি নতুন গাড়ি

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): কলকাতার উত্তর প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাঁকরায় একটি গাড়ির শোরুমে সোমবার…

ByByNews Desk Aug 24, 2026

১০.২৮ কোটি টাকার ভুয়ো আইটিসি মামলায় উত্তরপ্রদেশ-হরিয়ানায় ৯টি জায়গায় ইডির তল্লাশি

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) গ্রহণ ও অন্যদের কাছে তা বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে অর্থপাচার…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top