News Flash

  • Home
  • বিনোদন
  • অসুস্থতার খবর ‘ভুয়ো’, ক্রিকেট ম্যাচ দেখতে এসে জানালেন বিগ-বি
Image

অসুস্থতার খবর ‘ভুয়ো’, ক্রিকেট ম্যাচ দেখতে এসে জানালেন বিগ-বি

মুম্বই, ১৬ মার্চ (হি.স.) : শুক্রবার হঠাৎ করেই শোনা গিয়েছিল বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর। বলা হয়েছিল তাঁর পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। খবর ছড়িয়ে পড়তে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর অনুরাগী মহল। তবে রাত কাটতে না কাটতেই স্বয়ং বিগ-বি এসব খবরকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিলেন।

মুম্বইয়ের এক স্টেডিয়ামে তাঁকে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ উপভোগ করতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ দেখে বের হওয়ার সময় সাংবাদিকরা তাঁর স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞেস করলে হাত নাড়িয়ে বলেন তিনি ভালো আছেন। এরপরই তাঁর হাসপাতালে ভর্তি কিংবা অ্যাঞ্জিওপ্লাস্টির কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, এসব ‘ভুয়ো খবর’ ।

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল মাঝি মুম্বই ও টাইগার্স অব কলকাতা। সেই ম্যাচ দেখতেই ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে গিয়েছিলেন বিগ-বি। এদিন কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকরের সঙ্গে বসেও ম্যাচ উপভোগ করেন তিনি। তবে তাঁর অসুস্থতার খবর ভুয়ো হওয়ায় স্বস্তি ফিরেছে অনুরাগী মহলে।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top