News Flash

  • Home
  • Uncategorized
  • ধুবড়িতে মহিলা খুনের দায়ে অর্থ জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড পুলিশ কনস্টেবলের
Image

ধুবড়িতে মহিলা খুনের দায়ে অর্থ জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড পুলিশ কনস্টেবলের

ধুবড়ি (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : ধুবড়িতে মহিলা খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন অসম পুলিশের জনৈক কনস্টেবল। সাজাপ্রাপ্তের নাম মুকুটচন্দ্র রায়।

ধুবড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনৈক গৃহবধূকে খুনের দায়ে পুলিশ কনস্টেবল মুকুটচন্দ্র রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিযেছেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মুকুটচন্দ্র রায়কে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ছয় মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায় দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর দীনেশ চৌধুরী জানান, ঘটনা ২০১২ সালের। নিহত মহিলার স্বামী সুকুলচন্দ্র দেবশর্মা গোলকগঞ্জ থানায় একটি এফআইআর দাখিল করে বলেছিলেন, ঘটনার দিন তাঁর স্ত্রী কণিকা দেবশর্মা বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত মুকুটচন্দ্র রায় তার বাড়িতে প্রবেশ করে কণিকার সঙ্গে যৌন আচরণে লিপ্ত হওয়ার চেষ্টা করে। তখন নির্যাতিতা কণিকা দেবী চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত মুকুট রায় তাকে গালিগালাজ করে তাঁর ঘাড় ও গলা চেপে শ্বাসরুদ্ধ করে খুন করে।

জঘন্য গোটা ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তাঁদের চার বছরের মেয়ে, বলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর দীনেশ চৌধুরী।

তিনি জানান, ঘটনার পর নিহতের স্বামী সুকুলচন্দ্র দেবশর্মা গোলকগঞ্জ থানায় মুকুটচন্দ্র রায়কে অভিযুক্ত করে যে এফআইআর দায়ের করেন তার ভিত্তিতে ৬০৬/২০১২ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

বিশেষ পাবলিক প্রসিকিউটর জানান, তদন্ত শেষে কেস ডায়েরির উপাদানের উপর ভিত্তি করে মামলাটি অতিরিক্ত ও দায়রা জজ সৈয়দ বুরহানুর রহমানের আদালতে পেশ করা হয়। সে অনুযায়ী ৩৫৭/২০১৩ নম্বরে মামলা নিয়ে শুনানি পর্ব চলে। বেশ কয়েকবার শুনানি শেষে শুক্রবার অভিযুক্ত মুকুটচন্দ্র রায়কে দোষী সাব্যস্ত করেন। এই মামলায় ষোলোজনের সাক্ষবাক্য গ্রহণ করেন বিচারক।

আইনজীবী জানান, আদালতের রায়ে আরও বলা হয়েছে, অভিযুক্ত যে অপরাধ করেছেন তা গুরুতর। অভিযুক্ত ভুক্তভোগীকে প্রচণ্ড শারীরিক যন্ত্রণা দিয়ে জঘন্য, অমানবিক ও বর্বরোচিত কাজ করেছেন। কণ্ঠ চেপে শ্বাসরুদ্ধ করে খুন করেছে। সে জন্য তাকেও (সাজাপ্রাপ্ত) কারাগারে যন্ত্রণা সহ্য করতে হবে।

এদিকে এক দশকের অপেক্ষান্তে শুক্রবার শেষ বিকেলে প্রদত্ত রায়ে খুনের শিকার পরিবার স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top