News Flash

  • Home
  • দেশ
  • তামিলনাড়ুকে কখনই উন্নত করতে পারবে না বিরোধীদের ইন্ডি জোট : প্রধানমন্ত্রী
Image

তামিলনাড়ুকে কখনই উন্নত করতে পারবে না বিরোধীদের ইন্ডি জোট : প্রধানমন্ত্রী

কন্যাকুমারী, ১৫ মার্চ (হি.স): বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ইন্ডি জোট কখনই তামিলনাড়ুকে উন্নত করতে পারবে না। এদের তো কেলেঙ্কারির ইতিহাস রয়েছে। ক্ষমতায় এসে তাঁরা জনগণকে লুট করে। একদিকে, বিজেপির কল্যাণমূলক প্রকল্প, অন্যদিকে কোটি টাকার কেলেঙ্কারি।” শুক্রবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে একটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় মোদী বলেছেন, “আমরা অপটিক্যাল ফাইবার এবং ৫জি দিয়েছি, আমাদের নামে ডিজিটাল ইন্ডিয়া স্কিম আছে। ইন্ডি অ্যালায়েন্সের নামে লক্ষ কোটি টাকার ২জি কেলেঙ্কারি রয়েছে এবং সেই লুটের সবচেয়ে বড় অংশীদার ছিল ডিএমকে। আমাদের নামে উড়ান স্কিম আছে, ইন্ডি অ্যালায়েন্সের নামে হেলিকপ্টার কেলেঙ্কারি আছে। আমাদের খেলো ইন্ডিয়া এবং সেরা স্কিমগুলির জন্য দেশ খেলাধুলায় উচ্চ মর্যাদা অর্জন করেছে, কিন্তু তাদের নাম কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে কলঙ্কিত হয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ডিএমকে শুধুমাত্র তামিলনাড়ুর ভবিষ্যতের শত্রু নয়, ডিএমকে তামিলনাড়ুর অতীত এবং তার ঐতিহ্যেরও শত্রু। আমরা তামিলনাড়ুর বন্দরের পরিকাঠামো উন্নয়নে কাজ করছি। আমি সম্প্রতি থুথুকুডিতে চিদম্বরানার বন্দর উদ্বোধন করেছি। আমাদের সরকার মৎস্যজীবীদের কল্যাণে কাজ করছে। আধুনিক মাছ ধরার নৌকাগুলির জন্য তাদের আর্থিক সহায়তা প্রদান থেকে শুরু করে তাদের কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় আনা পর্যন্ত, আমরা তাদের প্রয়োজনের যত্ন নিয়েছি।”

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top