News Flash

Image

গৃহবধূর উপর হামলা, আটক অভিযুক্ত

চুরাইবাড়ি, ১৪ মার্চ: দিন দুপুরে ঘরে ঢুকে এক গৃহবধূর উপর হামলার ঘটনার সাথে জড়িত অভিযুক্ত পুলিশের জালে। তাকে আটক করে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, আজ দুপুরে চুরাইবাড়ির গোবিন্দপুর গ্রামে ২ নং ওয়ার্ড এলাকায় এক গৃহবধূ এবং তার দশ বছরের সন্তান ছিল বাড়িতে। তখনই রাস্তা থেকে এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে কাঠের টুকরো দিয়ে ওই গৃহবধূকে আঘাত করেছে। গৃহবধূর চিৎকারে আশপাশের সাধারণ মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় ওই দুষ্কৃতি। তড়িঘড়ি গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কি কারণে এ ঘটনা সে বিষয়ে স্পষ্ট তো কোন কিছুই জানা যায়নি। ঘটনার বিবরণ দিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা।

ওই ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আটক করে চুড়াইবাড়ি থানার পুলিশ । আটককৃত যুবকের নাম নলিনীকান্ত সিনহা (২৭) তাকে আটক করে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top