News Flash

Image

রাতের আঁধারে বাড়িতে দুঃসাহসিক চুরি

ধর্মনগর, ১৫ মার্চ : চোরের উপদ্রব ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বত্র পুলিশ সিআরপিএফ এবং বিএসএফের জওয়ান মোতায়েন করা হলেও চোরের উপদ্রব এক বিন্দুও কমে যায়নি। এত পুলিশি পাহারার মধ্যেও যেভাবে নয়াপড়ার নেতাজি পাড়াতে চুরি কান্ড সংঘটিত হলো তাতে ধর্মনগর জুড়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার ভোর রাত আনুমানিক ২:৩০ নাগাদ নেতাজি পাড়ার পরিমল দাসের বাড়িতে চুরি কান্ড সংগঠিত হয়। বাড়ির গ্রিল ভেঙ্গে লোহার দরজা খোলে ঘর থেকে তিনটি সোনার চেইন, দুই জোড়া সোনার দুল এবং ৬০ হাজার টাকা ক্যাশ নিয়ে চলে যায় চোরের দল। কিন্তু প্রত্যেকেই বাড়িতে ছিলেন এবং কেউ কোন ধরনের আওয়াজ উপলব্ধি করতে পারেননি, সকালে উঠে দেখা যায় দরজা খোলা, লোহার রড বাঁকানো, চাবির জায়গায় চাবি নেই।

প্রশ্ন দেখা দিয়েছে এত কিছু হয়ে গেল কিন্তু গৃহকর্তা গৃহকর্তী সহ বাড়ির সকলে কেমন করে ঘুমিয়ে ছিল যে তারা কিছুই শব্দ উপলব্ধি করতে পারেনি। অথচ ঘরের মাঝে যে লোহার শীটের দরজাটি রয়েছে তা আওয়াজ ছাড়া খোলা যায় না। এমন ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে।

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top