News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীর সাথে পর পুরুষকে অশ্লীল অবস্থায় দেখে প্রতিবাদ করায় রক্তাক্ত স্বামী
Image

স্ত্রীর সাথে পর পুরুষকে অশ্লীল অবস্থায় দেখে প্রতিবাদ করায় রক্তাক্ত স্বামী

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ মার্চ: স্ত্রীর সাথে পর পুরুষকে অশ্লীল অবস্থায় দেখে প্রতিবাদ করায় রক্তাক্ত হলেন স্বামী মান্নান মিয়া।
ঘটনার বিবরণে প্রকাশ, বিলোনীয়া থানার অন্তর্গত আমজাদ নগরের মান্নান মিয়া এক বৎসর পূর্বে পিআর বাড়ী থানার অন্তর্গত সমর নগরের রাবিয়া বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিয়ের কিছুদিন পর থেকেই মান্নান তার শ্বশুরবাড়ি বাড়ী সমরনগরে স্ত্রীর সাথে থাকে। পেশায় দিন মজুর মান্নান বুধবার কাজ শেষে বাড়ী ফিরে দেখেন তার স্ত্রী অন্য এক ব্যাক্তির সাথে ঘনিষ্ট ও আপত্তিকর অবস্থায় রয়েছে।

ঘটনাটি দেখার পরই মান্নান বিষয়টি নিয়ে প্রতিবাদ করে। পাশাপাশি এর আগেও দু-তিনবার মান্নানের স্ত্রী কে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক থাকার কারণে তার শ্বশুরবাড়ির লোকজনকে জানায়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। একই অবস্থা বুধবারেও দেখার পর সে প্রতিবাদ করে।

প্রতিবাদ করায় মান্নানের শ্বশুড় বাড়ীর আত্মীয় পরিজন মিলে মান্নানের উপর প্রাণঘাতি আক্রমন করে, যাতে রক্তাক্ত হয় সে।

স্থানীয়রা ঘটনা টের পেয়ে এগিয়ে আসে এবং গুরুতর আহত অবস্থায় মান্নানকে প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে বিলোনীয়া হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসক। বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মান্নানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তৎক্ষনাত তাকে দক্ষিন জেলা হাসপাতাল শান্তিরবাজারে রেফার করা হয়। অভিযোগ দেলো মিয়া, আলিয়ার শপ, সুমন মিয়া মিলে মান্নানকে প্রাণে মারার চেষ্টা করে। এদিকে মান্নানের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top