News Flash

  • Home
  • দিনের খবর
  • একডালিয়া পার্কে প্রয়াত মন্ত্রীর মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী
Image

একডালিয়া পার্কে প্রয়াত মন্ত্রীর মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৪ মার্চ (হি.স.): রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতার মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে একডালিয়া পার্কে প্রয়াত মন্ত্রীর মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র পরিষদের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ের। প্রয়াত নেতা তৃণমূল নেত্রীর থেকে কয়েক বছরের বড় ছিলেন। গোড়া থেকে তাঁদের দু’জনের পারস্পরিক সুসম্পর্কের কথা উল্লেখ করে মমতা আরও বলেন, “মানুষটা অনেক লড়াইয়ের সঙ্গী ছিল।” ২০২১ সালে ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল রাজ্যের তৎকালীন পঞ্চায়েত মন্ত্রীর। কংগ্রেস জমানায় মাত্র ২৬ বছর বয়সে রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী মনোনীত হয়েছিলেন তিনি।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top