News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী শক্তি, খেলাধূলা ও নেশামুক্তির  উপরে এক মক পার্লামেন্ট অনুষ্ঠিত
Image

নারী শক্তি, খেলাধূলা ও নেশামুক্তির  উপরে এক মক পার্লামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মার্চ: নারী শক্তি, খেলাধূলা ও নেশামুক্তির  উপরে এক মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয় কালাছড়া ব্লকের প্রত্যেকরায় কমিউনিটি  হলে।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা রাজ্য বিধানসভার বাগবাসা কেন্দ্রের  বিধায়ক যাদব লাল দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলাপুলিশ অধিক্ষক ভানুপদ  চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব আধিকারিক নেহরু  যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা কুনাল গৌতম।

অনুষ্ঠানে নারী শক্তি, খেলাধুলা এবং নেশা মুক্তির  উপরে এক মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যুব ও ক্রীড়া দপ্তর উত্তর ত্রিপুরা বিভাবসু গোস্বামী। উনি খেলাধুলা বিষয়ক বিভিন্ন বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা রাখেন।

নেশা মুক্তির উপর আলোচনা রাখেন এসটিডি কাউন্সিলর উত্তর ত্রিপুরা রাজীব ভৌমিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলাপুলিশ অধিক্ষক উনার বক্তব্যে সাইবার ক্রাইম , নারী সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন।

উদ্বোধক এর  বক্তব্যে শ্রী দেবনাথ এই ধরনের যুব সংসদ অনুষ্ঠানের মাধ্যমে নারী পুরুষ যুবক-যুবতী প্রত্যেককে এগিয়ে এসে বিকশিত  ভারত গড়ার র আহ্বান রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন স্বসহায়ক  দলের সদস্য এবং   বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ , নেহরু যুব কেন্দ্র  স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। ধন্যবাদ  বক্তব্য রাখেন উদ্ভাবনী  সামাজিক সংস্থার কর্ণধার রণদীপ রুদ্র পাল।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top