News Flash

  • Home
  • প্রধান খবর
  • সেই দিন বেশি দূরে নয়, যখন ভারত বাণিজ্যিকভাবে সেমিকন্ডাক্টর চিপ তৈরি করবে : প্রধানমন্ত্রী
Image

সেই দিন বেশি দূরে নয়, যখন ভারত বাণিজ্যিকভাবে সেমিকন্ডাক্টর চিপ তৈরি করবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : সেই দিন বেশি দূরে নয়, যখন ভারত বাণিজ্যিকভাবে সেমিকন্ডাক্টর চিপ তৈরি করবে। বুধবার আশা ব্যক্ত করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “ভারত শীঘ্রই সেমিকন্ডাক্টর এবং সেই সম্পর্কিত পণ্যগুলির বাণিজ্যিক উৎপাদন শুরু করবে এবং প্রযুক্তি, পারমাণবিক এবং ডিজিটাল স্থানগুলির মতো এই ক্ষেত্রে একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠবে।” বুধবার দেশে তিনটি নতুন সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, বর্তমান সিদ্ধান্ত এবং নীতি ভবিষ্যতে আমাদের একটি কৌশলগত সুবিধা প্রদান করবে।” মোদী বলেছেন, “আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে ঝাঁপিয়ে পড়ে ইতিহাস তৈরি করছি। আমরা ভারতে ১.২৫ লক্ষ কোটি টাকা মূল্যের সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য তিনটি বড় প্রকল্পের উদ্বোধন করেছি৷ এই প্রকল্পগুলি ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি বৈশ্বিক হাব হতে সাহায্য করবে।” প্রসঙ্গত, ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম বাড়ানোর প্রয়াসে, গুজরাটের সানন্দে নির্মাণাধীন চিপ প্ল্যান্ট ছাড়াও তিনটি নতুন চিপ প্ল্যান্ট – দু’টি গুজরাটে এবং একটি অসমে স্থাপন করা হচ্ছে। টাটা গ্রুপ এই তিনটি নতুন প্ল্যান্টের মধ্যে দু’টি স্থাপন করছে।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top