News Flash

  • Home
  • দেশ
  • সিএএ প্রসঙ্গে তোপ কেজরিওয়ালের, একাধিক প্রসঙ্গ তুলে বিঁধলেন বিজেপিকে
Image

সিএএ প্রসঙ্গে তোপ কেজরিওয়ালের, একাধিক প্রসঙ্গ তুলে বিঁধলেন বিজেপিকে

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): সিএএ প্রসঙ্গে বিজেপিকে বিঁধলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেছেন, “কী এই সিএএ? বিজেপি আমাদের সন্তানদেরই চাকরি দিতে পারছে না, কিন্তু তাঁরা পাকিস্তানের সন্তানদের চাকরি দিতে চায়। আমাদের দেশের বহু মানুষ এখনও গৃহহীন কিন্তু বিজেপি পাকিস্তান থেকে আসা মানুষজনকে এখানে বসতি দিতে চায়। বিজেপি পাকিস্তান থেকে মানুষজনকে আমাদের চাকরি দিতে চায়।”

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “কেন্দ্রের বিজেপি সরকার বলেছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান – এই তিনটি দেশের সংখ্যালঘুরা যদি ভারতীয় নাগরিকত্ব পেতে চান তবে তাঁদের তা দেওয়া হবে। এর মানে হল আমাদের দেশে বিপুল সংখ্যক সংখ্যালঘুদের আনা হবে। তাদের চাকরি দেওয়া হবে এবং তাদের জন্য বাড়ি তৈরি করা হবে।” কেজরিওয়ালের কথায়, “বিজেপি পাকিস্তানিদের আমাদের ন্যায্য বাড়িতে বসতি দিতে চায়। ভারত সরকারের অর্থ যা আমাদের পরিবার ও দেশের উন্নয়নে ব্যবহার করা দরকার, তা পাকিস্তানিদের বসতি স্থাপনে ব্যবহার করা হবে।”

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top