News Flash

  • Home
  • প্রধান খবর
  • তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই সিএএ-র বিরোধিতা করছে কংগ্রেস : অমিত শাহ
Image

তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই সিএএ-র বিরোধিতা করছে কংগ্রেস : অমিত শাহ

সেকেন্দ্রাবাদ, ১২ মার্চ (হি.স.) : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর মতে, তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই সিএএ-র বিরোধিতা করছে কংগ্রেস। অমিত শাহ বলেছেন, লক্ষ লক্ষ মানুষ নিজেদের ধর্ম, সম্মান বাঁচাতে ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী মোদী নাগরিকত্ব প্রদান করে তাঁদের সম্মানিত করেছেন। মঙ্গলবার তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে সোশ্যাল মিডিয়া ওয়ারিয়ার্স মিট-এ বক্তৃতা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সিএএ কার্যকর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা বলেছিলাম সিএএ আনব। কংগ্রেস সিএএ-র বিরোধিতা করত। আমাদের সংবিধান প্রণেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা নির্যাতিত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব। কিন্তু তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে কংগ্রেস দল সিএএ-র বিরোধিতা করেছিল। লক্ষ লক্ষ লাখ মানুষ এদেশে এসেছেন ধর্ম রক্ষার জন্য। তাদের নাগরিকত্ব দিয়ে সম্মানিত করার কাজটি করেছেন নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “আমরা আরেকটি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করব। ৭০ বছর ধরে, কংগ্রেস ৩৭০ ধারায় চলত, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করেছেন।”

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top