News Flash

  • Home
  • খেলা
  • জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ইউনাইটেড ফ্রেন্ডস কাল স্ফুলিঙ্গের মুখোমুখি
Image

জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ইউনাইটেড ফ্রেন্ডস কাল স্ফুলিঙ্গের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা দুই ম্যাচ জয়ের পর ইউনাইটেড ফ্রেন্ডস এখন জয়ের হ্যাটট্রিক এর লক্ষ্যে। ‌ দুদিন বিরতি কাটিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস ১৩ মার্চ ফুলিঙ্গের মুখোমুখি হচ্ছে। এদিকে, রজত ও বিশালের ব্যাটিং এবং সন্দীপ ও ঋত্বিকের বোলিং এর সাহায্যে রবিবার জয়ের ধারা অব্যাহত রাখল ইউনাইটেড ফ্রেন্ডস। প্রতিপক্ষ জেসিসি কে হারিয়ে জয়ের দৌড় বজায় রাখে ক্রিকেটাররা। আর তাদের এই জয়ে প্রথম পরাজয়ের মুখ দেখল জেসিসি। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্টের সূচি অনুযায়ী রবিবার নরসিংগড় টি আই টি মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে পরস্পরের মুখোমুখি হয় জেসিসি ও ইউনাইটেড ফ্রেন্ডস। দিনের এই ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ৪৭ রানে পরাজিত করে জে সি সি কে। সকালে জেসিসি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলে আগে ব্যাট করার সুযোগ পায় ইউনাইটেড ফ্রেন্ডস। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস ৪৮.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৪ রান। রজত দের ৫০ রান ও বিশাল ঘোষ এর ৪৯ রানের সাহায্যে ইনিংসে এই রান তুলে ইউনাইটেড ফ্রেন্ডস। জেসিসির বোলারদের মধ্যে পারভেজ সুলতান ১০ রান দিয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেয়। জবাবে জয়ের জন্য ১৬৫ রানের টার্গেট নিয়ে জেসিসি ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে যায়। জেসিসির ব্যাটসম্যানদের মধ্যে অর্জুন দেবনাথ ইনিংসে সর্বোচ্চ ২৪ রান করে। ফ্রেন্ডসের বোলারদের মধ্যে সন্দীপ সরকার ২৫ রানে তিনটি ও ঋত্বিক শ্রীবাস্তব সাত রান দিয়ে দুটি করে উইকেট পেল। দিনের এই ম্যাচ জেসিসিকে ৪৭ রানে হারিয়ে জয়ের ধারাবাহিকতা অটুট রাখল ইউনাইটেড ফ্রেন্ডস। এই ম্যাচে সেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হয় জয়ী দলের সন্দীপ সরকার। আগামীকাল এই মাঠে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মুখোমুখি হবে জেসিসি ও স্ফুলিঙ্গ।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top