News Flash

  • Home
  • খেলা
  • খুমুলুঙে ফুটবলের নবনির্মিত সিনথেটিক মাঠের উদ্বোধন
Image

খুমুলুঙে ফুটবলের নবনির্মিত সিনথেটিক মাঠের উদ্বোধন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ড্রাগমুক্ত সমাজ গঠনের আহ্বান জানালেন এডিসির প্রশাসন সংস্কার কমিটির চেয়ারম্যান তথা এমডিসি প্রদ্যোৎ বিক্রম কিশোর দেববর্মা। সোমবার খুমুলুঙস্থিত ফুটবল খেলার নবনির্মিত সিনথেটিক মাঠের শুভ উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন জনজাতির অংশের ছেলে মেয়েদের মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়ার রয়েছে। সুযোগের অভাবে কাজে লাগাতে পারছেনা। এই মাঠ তৈরী করার পরিপ্রেক্ষিতে জনজাতি অংশের ছেলে মেয়েরা খেলাধূলার আরও বেশি সুযোগ পাবে। সঠিকভাবে সুযোগ পেলে জাতীয় ও আন্তজাতিক পর্যায়ে খেলোয়ার হয়ে উঠে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি যুবসমাজকে খেলাধূলার এগিয়ে আসার আহ্বান জানান। এই সিনথেটিক মাঠ নির্মাণে ব্যয় হয়েছে মোট ৫ কোটি ৩৬ লক্ষ টাকা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন এডিসির মুখ্যনির্বাহী আধিকারিক সি. কে. জমাতিয়া বলেন এধরনের ফুটবল খেলার সিনথেটিক মাঠ কিল্লার, খোয়াই ও অন্যান্য জোন্যালে নির্মাণ করা হবে। সভাপতিত্ব করেন এডিসির ক্রীড়া ও যুব কর্মসূচী দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, এডিসির মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই, শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, সমবায় দপ্তরের নির্বাহী সদস্য অনন্ত দেববর্মা, প্রাক্তন এম এল এ রাজেশ্বর দেববর্মা, এডিসির প্রাক্তন সি ই এম বুধু দেববর্মা, এমডিসি উমাশঙ্কর দেববর্মা, ধীরেন্দ্র দেববর্মা, গনেশ দেববর্মা, পশ্চিম জোন্যালের চেয়ারম্যান টনি দেববর্মা, এডিসির আইনি উপদেষ্টা দাতামোহন জমাতিয়া ও এডিসির বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top