News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
Image

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ মার্চ: লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। প্রতিবেশী রাজ্য অসম এবং ত্রিপুরার পুলিশ সুপার পর্যায়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে উভয় রাজ্যের পুলিশ পরস্পর পরস্পরকে সহযোগিতা করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। নির্বাচন পর্ব অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

সোমবার উত্তর জেলা সদর ধর্মনগরে পুলিশ সুপার এর কার্যালয়ে উত্তর জেলা এবং পার্শ্ববর্তী করিমগঞ্জ জেলার এসপি পর্যায়ের এক বৈঠক সম্পন্ন হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থসারথি দাস, ত্রিপুরা এবং আসামের জিআরপিএফ ও আরপিএফ এর অফিসাররা, করিমগঞ্জ জেলার এডিশনাল পুলিশ সুপার প্রমূখ।

কিছুদিন আগে ত্রিপুরার ডিজিপি এবং আসানসহ উত্তর পূর্বাঞ্চলের বিজেপি পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে বেশ কিছু সিআরপিএফ জোয়ান এসে কাজে যোগদান করে বিভিন্ন ঢাকা পয়েন্টে তল্লাশি চালাচ্ছে এবং ফ্লাগ মার্চ চালিয়ে যাচ্ছে।

নির্বাচনের সময় বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের আদান-প্রদান এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র আদান-প্রদান যাতে বন্ধ করা যায় তার জন্য দুই রাজ্যের এসপি পর্যায়ের এই বৈঠক আজ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় একে কাজে লাগিয়ে একটা দুষ্টুচক্র নেশা জাতীয় জিনিস লেনদেন এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র প্রবেশের সম্ভাবনা থেকে মানুষকে দূরে রাখতে এবং সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী।

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top