News Flash

  • Home
  • প্রধান খবর
  • বর্তমান সরকারের উন্নয়ন দেখে কংগ্রেস ও তাদের সহযোগীদের ঘুম চলে গিয়েছে : প্রধানমন্ত্রী
Image

বর্তমান সরকারের উন্নয়ন দেখে কংগ্রেস ও তাদের সহযোগীদের ঘুম চলে গিয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে কংগ্রেস ও তাঁদের অহংকারী জোটের ঘুম চলে গিয়েছে, সোমবার এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী হরিয়ানার গুরুগ্রামে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার গুরুগ্রামে আয়োজিত একটি অনুষ্ঠানে ১ লক্ষ কোটি টাকার ১১২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানে মোদী বলেন, এখনও পর্যন্ত ২০২৪ সালে ১০ লক্ষ কোটি টাকার প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে ন্যাশনাল হাইওয়ে ৪৮-এ দিল্লি এবং গুরুগ্রামের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানার অংশও রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে কংগ্রেস ও তাঁদের অহংকারী জোট “আইএনডিআই”-এর ঘুম চলে গিয়েছে।

“আইএনডিআই”-জোটকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “কেবল কংগ্রেস এবং তাঁর অহংকারী জোটই দেশের লক্ষ কোটি টাকার উন্নয়নমূলক কাজ নিয়ে সবচেয়ে বড় সমস্যায় পড়েছে।

Releated Posts

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top