News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে শিব চতুর্দশী মেলার উদ্বোধন আমাদের পরম্পরাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: অর্থমন্ত্রী
Image

উদয়পুরে শিব চতুর্দশী মেলার উদ্বোধন আমাদের পরম্পরাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: অর্থমন্ত্রী

আগরতলা, ৯ মার্চ: কৃষ্টি ও সংস্কৃতি ছাড়া সমাজ চলতে পারেনা। আমাদের কৃষ্টি ও সংস্কৃতির এক ঐতিহ্য রয়েছে। এই কৃষ্টি ও সংস্কৃতি আমাদের পরম্পরা। গতকাল উদয়পুর মহাদেববাড়ি প্রাঙ্গণে ৭ দিনব্যাপী শিব চতুর্দশী মেলার উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। 

তথ্য ও সংস্কৃতি দপ্তর, গোমতী জেলা প্রশাসন এবং মহাদেববাড়ি উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, শিব চতুর্দশীতে হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান শিবের আরাধনা করেন। শিব চতুর্দশী আমাদের এক পরম্পরা। এই পরম্পরাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি

দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতলচন্দ্র মজুমদার, উদয়পুর মহকুমার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা মনোজ দেববর্মা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা। ৭ দিনব্যাপী শিব চতুর্দশী মেলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top