News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু মোর্চার অভিযান 
Image

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু মোর্চার অভিযান 

আগরতলা, ৯ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি দলের বিভিন্ন মোর্চার পাশপাশি সংখ্যালঘু মোর্চার স্নেহ সমবাদ অভিযান কর্মসূচি চলছে গোটা ভারতবর্ষ জুড়ে।তারই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু এলাকাতে চলছে স্নেহ সমবাদ অভিযান কর্মসূচি।

তাই শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ উত্তর জেলার সংখ্যালঘু মোর্চার উদ্যোগে পদ্মপুর স্হিত জেলা কার্যালয়ে মোর্চার সকল কার্যকর্তাদের নিয়ে স্নেহ সমবাদ অভিযানকে সামনে রেখে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। 

এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া,জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী সহ সংখ্যালঘু মোর্চার সকল পদাধিকারী ও বিভিন্ন মন্ডলের পদাধিকারী গন। এদিনের স্নেহ সমবাদ অভিযান সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া বলেন, তিনি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতির দায়িত্ব পাবার পর প্রথমবারের মতো উত্তর জেলায় দুদিনের প্রবাসে এসেছেন। শুক্রবার ও শনিবার তাঁর একাধিক সাংগঠনিক কার্যক্রম রয়েছে। 

তিনি বলেন,ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সবকা সাথ সাথ সবকা বিকাশের নায়ক। ভারতবর্ষের কতগুলো আইন কানুনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষকে মোদি জি তাঁর কর্মকাণ্ড করে গেছেন সেগুলোর দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে স্নেহ সমবাদ শুরু হয়েছে সংখ্যালঘু এলাকাতে।

আর গোটা ভারতবর্ষে তা অনুষ্ঠিত হচ্ছে,তারই অঙ্গ হিসেবে উত্তর জেলায়ও অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া এদিন তিনি কেন্দ্র সরকারের বহুমুখী উন্নয়নের কথা‌ বিশদে তুলে ধরেন।তুলে ধরেন রাজ্যের নানা উন্নয়নও।আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা হজে গেলে অনেক বাধ্যকতা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সরকারি আইনের মাধ্যমে সেই আইন শিথিল করেছেন, তাতে মহিলারা অনায়াসেই হজ করতে পারচ্ছেন।সেই সকল দৃষ্টিকোণ তুলে ধরার জন্যই এই স্নেহ সমবাদ অভিযান কর্মসূচি

Releated Posts

বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য

বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top