News Flash

Image

আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ উদ্যোগ রেলের

কলকাতা, ৮ মার্চ (হি.স.): মহিলাদের দায়িত্বেই স্টেশন, নিরাপত্তা এবং ট্রেন চলাচলের যাবতীয় দায়িত্ব। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ উদ্যোগ রেলের। নারীদের প্রতি আস্থা, ভরসা রাখায় এবং প্রাপ্য সম্মান দেওয়ায় খুশি রেলের মহিলা কর্মীরা। আগামী দিনে আরও মহিলাদেরও এগিয়ে আসার আহ্বান জানালেন তাঁরা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত আলিপুরদুয়ার জংশন স্টেশনে এমন অভিনব উদ্যোগের মধ্যে দিয়েই পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। স্টেশন থেকে আপ এনজেপি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনটি মহিলা রেলকর্মী দ্বারাই পরিচালিত হয়। এদিন রেল চালানোর দায়িত্বে থাকা সমস্ত মহিলা রেলকর্মীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম।

জানা যায়, এদিন আলিপুরদুয়ার জংশন স্টেশন চত্ত্বর নিরাপত্তার দায়িত্বে ছিলেন আরপিএফ-এর মহিলা হেড কনস্টেবল প্রমিলা প্রধানের নেতৃত্বে মহিলা কনস্টেবলের দল। স্টেশন সুপারেনটেনডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন রিংকু গুহ। স্টেশন মাস্টার পদে দায়িত্ব সামলান লোপামুদ্রা দে। স্টেশনে চিফ-টিকিট ইনস্পেকটর (সিটিআই) পদে ছিলেন পম্পি দত্ত। এদিন স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে কাজ করেন পম্পা রায় সাউথ। স্টেশনের দুই কেবিন, নর্থ এবং সাউথ কেবিনে ছিলেন জয়িতা চাকি ও পুষ্পলতা দাস।

পাশাপাশি এদিন আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেনটিও পরিচালিত হয় মহিলা রেলকর্মী দ্বারাই। এই ট্রেনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিন আরপিএফ মহিলা কনস্টেবল। ট্রেনের ট্রেন ম্যানেজার বা গার্ড হিসেবে কর্তব্যে ছিলেন লিপি কর। অসংখ্য যাত্রীদের গন্তব্যস্থলে সুরক্ষিত ভাবে পৌঁছে দিতে ট্রেনের লোকো পাইলটের দায়িত্ব পালন করেন ঐন্দ্রিলা রক্ষিত।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top