News Flash

Image

গোপন খবরের ভিত্তিতে  ৫ টি মহিষ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ মার্চ:  মহিষ আটক করল ইরানি থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হীরাছড়া এলাকায়  গভীর জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে পাঁচটি মহিষ উদ্ধার করে। 

উক্ত বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস বলেন আজ বিকেল বেলা। ইরানি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে ডেপাছরা থেকে পাঁচটি মহিষ বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে পাচারকারীরা হীরাছরার দিকে নিয়ে আসছে।, পরবর্তী সময় পুলিশ হীরাছড়া এলাকায় ছুটে যায়। 

প্রায় ২ ঘন্টা হীরাছড়া এলাকায় একটি গভীর জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে পাঁচটি মহিষ উদ্ধার করতে সক্ষম হয় ।পরবর্তী সময় সেই মহিষ গুলি উদ্ধার করে ইরানি থানায় নিয়ে আসে ।বর্তমানে সেই মহিষ গুলি ইরানি থানার হেফাজতে রয়েছে। যদিও কোন পাচারকারীকে ধরতে পারেনি ইরানি থানার পুলিশ। 

 পুলিশের অনুমান সেই মহিষগুলি অবৈধভাবে ভারত থেকে পাচারকারীরা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান ইরানি থানার ওসি যতীন্দ্র দাস।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top