News Flash

  • Home
  • দেশ
  • রুজিরার মামলায় ইডির আর্জি নাকচ সুপ্রিম কোর্টে
Image

রুজিরার মামলায় ইডির আর্জি নাকচ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া তদন্তে ইডির পরিধি বেঁধে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ইডি। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত ইডির আর্জি খারিজ করে দিয়ে জানিয়ে দিল, কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল থাকবে।

ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় ইডি। বৃহস্পতিবার বিচারপতি হৃষিকেশ রায় এবং প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। ইডির তরফে আইনজীবী ছিলেন অতিরিক্ত সলিসিটার জেনারলে এসভি রাজু। ডিভিশন বেঞ্চ জানায়, যে হেতু হাই কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে, তাই এতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না।

সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রুজিরা। সেই মামলায় গত ১৭ অক্টোবর ইডি এবং সংবাদমাধ্যমের পরিধি বেঁধে দেয় কলকাতা হাই কোর্ট। ইডি এবং সংবাদমাধ্যমকে নির্দেশিকা দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আদালতের অন্তর্বর্তিকালীন নির্দেশে বলা হয়, যে কোনও ক্ষেত্রে তল্লাশি এবং বাজেয়াপ্তের সময় কোনও লাইভ স্ট্রিমিং (সরাসরি সম্প্রচার) করা যাবে না। তল্লাশি অভিযানের সময় আগে থেকে তা সংবাদমাধ্যমকে জানাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে কোথাও তল্লাশি অভিযান চালাতে পারবে না ইডি। এই সংক্রান্ত কোনও খবর পরিবেশন করলে অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম। চার্জশিট জমা পড়ার আগে কোনও ছবি প্রকাশ করা যাবে না।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top