News Flash

  • Home
  • দেশ
  • ফের বঙ্গে আসবেন মোদী, শুরু প্রস্তুতি
Image

ফের বঙ্গে আসবেন মোদী, শুরু প্রস্তুতি

কলকাতা, ৬ মার্চ (হি.স.) : ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে পরপর তিনটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনটিই ছিল মূলত দক্ষিণবঙ্গে ৷ এবার উত্তরের জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী । বিজেপি সূত্রে খবর, আগামী ৯ মার্চ, শনিবার তিনদিনের তিনটি কর্মসূচি নিয়ে ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী৷ শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি।

এদিন কলকাতায় একাধিক মেট্রো রুটের উদ্বোধন করে বারাসতে দলীয় জনসভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি সেখানেই সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গেও কথা বলেন তিনি।

জানা গিয়েছে, আগামী ৯ তারিখ রাজ্যে এসে প্রধানমন্ত্রী ওইদিন শিলিগুড়ি যাবেন। এরপর ১১ মার্চ তিনি যাবেন ঝাড়গ্রামে৷ অন্যদিকে, আগামী ১২ মার্চ কোচবিহারে জনসভা করতে পারেন তিনি। তবে এই জনসভাগুলির সঠিক সময় এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। প্রধানমন্ত্রী সচিবালয় থেকেও এখনও কিছু জানানো হয়নি ৷

লোকসভা ভোটের আবহে ঘন ঘন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী৷ এমনকী অমিত সাহের ৩৫ আসনের থেকে একধাপ এগিয়ে খোদ মোদী জানিয়ে দিয়েছেন, রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে৷ আর সেকারণেই কি তিনি বাড়তি নজর দিচ্ছেন পশ্চিমবঙ্গের দিকে?

এর ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি স্পষ্টতই জানিয়েছিলেন, অন্তত প্রধানমন্ত্রীকে ৩৫টি জনসভা করার অনুরোধ করা হবে৷ তবে যেভাবে প্রধানমন্ত্রী মার্চের প্রথম সপ্তাহেই একের পর এক সভা করছেন, তাতে বিজেপির দাবিকে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। প্রসঙ্গত, হুগলি, কৃষ্ণনগরের পর বুধবার বারাসতে জনসভা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ আর তিন সভা থেকেই রাজ্যের শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীকে৷

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top